News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণে-তে তানাজি সাওয়ান্তের অফিসে ভাঙচুর; হুমকি শিবসেনার, সতর্কতা জারি পুলিশের
Image

পুণে-তে তানাজি সাওয়ান্তের অফিসে ভাঙচুর; হুমকি শিবসেনার, সতর্কতা জারি পুলিশের

পুণে, ২৫ জুন (হি.স.): রাজনৈতিক সঙ্কটে জর্জরিত মহারাষ্ট্রে এবার শুরু হয়ে গিয়েছে হিংসা! মহারাষ্ট্রের পুণে-তে তানাজি সাওয়ান্তের অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর চালাল শিবসেনার কর্মী-সমর্থকরা। ভাঙচুর চালানো হয় অফিসে, সমস্ত কিছু লন্ডভন্ড করে দেওয়া হয়েছে।

শনিবার সকালে পুণে জেলার কাটরাজের বালাজি এলাকায় তানাজি সাওয়ান্তের অফিসে হানা দেয় শিবসেনার কর্মী-সমর্থকরা, ভাঙচুর চালানো হয় তাঁর অফিসে। তানাজি সাওয়ান্ত হলেন সেই সমস্ত বিদ্রোহী বিধায়কদের মধ্যে একজন যিনি এই মুহূর্তে গুয়াহাটিতে রয়েছেন। শিবসেনার পক্ষ থেকে বিদ্রোহী বিধায়কদের হুমকিও দেওয়া হয়েছে। পুণে শহরের শিবসেনা প্রধান সঞ্জয় মোরে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তানাজি সাওয়ান্তের অফিসে হামলা চালিয়েছে আমাদের কর্মীরা। সমস্ত বিশ্বাসঘাতক ও আমাদের মুখ্যমন্ত্রীকে যাঁরা যাঁরা অস্বস্তিতে ফেলেছেন, তাঁরা সকলেই এমন পদক্ষেপের মুখোমুখি হবেন। তাঁদের অফিসেও হামলা চালানো হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” এদিকে, রাজনৈতিক সঙ্কটের মধ্যেই হিংসা শুরু হওয়ায় সতর্কতা জারি করেছে পুণে পুলিশ। পুণে পুলিশের পিআরও জানিয়েছেন, জেলার সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে, যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top