News Flash

  • Home
  • খেলা
  • Dwipayan :জাতীয় এলিট বডিবিল্ডিংয়ে রাজ্যের দ্বৈপায়ন-এর সাফল্য
Image

Dwipayan :জাতীয় এলিট বডিবিল্ডিংয়ে রাজ্যের দ্বৈপায়ন-এর সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। রাজ্যের ছেলে দ্বৈপায়ন-এর দুর্দান্ত সাফল্য। দিল্লিতে গত সোমবারে অনুষ্ঠিত এলিট ক্লাসিক বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার দ্বৈপায়ন দে ৬০ কেজি ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছে। তার এই সাফল্যে সমগ্র বডিবিল্ডিং মহল খুবই আনন্দিত এবং গর্বিত বলে জানান বিশিষ্ট ক্রীড়া বিচারক তনয় দাস। এলিট ক্লাসিক চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয়ের পাশাপাশি দ্বৈপায়ন পরদিন সেখানকার তালকাটোরা স্টেডিয়াম অনুষ্ঠিত ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদকও পেয়েছে। রামনগর তিন নম্বর রোডের বাসিন্দা বিমল দে এবং নমিতা দে-র ছেলে ২২ বর্ষীয় দ্বৈপায়ন জিম জিএস ফিটনেসে দীর্ঘ পাঁচ বছর ধরে বিকি দাস-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে। এই সাফল্যে তার পিতা-মাতা ও একমাত্র বোনের পাশাপাশি প্রশিক্ষকও অত্যন্ত আনন্দিত। আগামী দিনে দ্বৈপায়ন জাতীয় এবং আন্তর্জাতিক আসরে আরও সাফল্য পাবে বলে বিশেষজ্ঞ মহলের প্রত্যাশা। এদিকে, আজ সন্ধ্যায় মনোজ্ঞ এক অনুষ্ঠানে উত্তর বনমালীপুর বিটি রোডস্থিত জিএস ফিটনেস-এর পক্ষ থেকে দ্বৈপায়নকে সংবর্ধনা জানানো হয়েছে। জি এস ফিটনেসও দ্বৈপায়ন-এর সাফল্যে অত্যন্ত খুশি। আগামী দিনে দ্বৈপায়নকে অনুসরণ করে এই ফিটনেস সেন্টার থেকে আরও অনেক প্রতিভা বেরিয়ে আসবে বলে কোচ এবং জিএস ফিটনেস সেন্টারের কর্ণধার ও কর্মকর্তাদের প্রত্যাশা।

Releated Posts

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top