News Flash

  • Home
  • দিনের খবর
  • বায়ুসেনায় অগ্নিবীরদের নিয়োগ প্রক্রিয়া শুরু, ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা
Image

বায়ুসেনায় অগ্নিবীরদের নিয়োগ প্রক্রিয়া শুরু, ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের অধীনে ভারতীয় বায়ুসেনার প্রথম ব্যাচের অগ্নিবীরদের নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার সরকারি ওয়েবসাইট agnipathvayu.cdac.in থেকে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, আগামী মাসের ১ তারিখ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।

ভারতীয় বায়ুসেনার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, অগ্নিবীরদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে সকাল দশটা থেকে। ইনডাকশন প্রক্রিয়া, এন্ট্রি-লেভেল যোগ্যতা এবং পরীক্ষার পাঠ্যক্রমে কোনও পরিবর্তন নেই। বায়ুসেনায় সমস্ত নথিভুক্তি শুধুমাত্র অগ্নিবীর বায়ু ওয়েবসাইটের মাধ্যমেই হবে। ২৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সমগ্র দেশে ২৫০টি কেন্দ্রে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের শেষ নাগাদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top