News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,১৫০, ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি ঘর-বাড়ি
Image

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,১৫০, ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি ঘর-বাড়ি

কাবুল, ২৪ জুন (হি.স.): আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,১৫০-এ পৌঁছেছে। গত বুধবারের ৬.১ তীব্রতার ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ১,৬০০ জন। আহতদের মধ্যে এক হাজারের বেশি মানুষের শারীরিক অবস্থা সঙ্কটজনক। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২২ জুন, বুধবার ৬.১ তীব্রতার ভূমিকম্পে লন্ডভন্ড আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাংশ। মাটিতে মিশে গিয়েছে বহু ঘর-বাড়ি। নিহতদের বেশিরভাগই পাকতিকা প্রদেশের বাসিন্দা। পাকতিকা প্রদেশের গিয়ান, নাকা, বারমাল ও জারোকি ভূমিকম্পে বিধ্বস্ত। নানগড়হার এবং খোস্ত প্রদেশেও ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেছে।
৩৮ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে ইতিমধ্যেই অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, ভূমিকম্পে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। ভূমিকম্পে প্রায় ৩ হাজার ঘর-বাড়ি ধ্বংস বা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় রেড ক্রিসেন্ট এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো সংস্থাগুলি ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকতিকা প্রদেশ, এবং প্রতিবেশী খোস্ত প্রদেশে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top