News Flash

  • Home
  • দেশ
  • শিন্দে গোষ্ঠীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার
Image

শিন্দে গোষ্ঠীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার

মুম্বই, ২৪ জুন ( হি. স.) : শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে নিজেকে শিবসেনার আইনসভা দলের নেতা এবং ভারত গোগাভালেকে চিফ হুইপ হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে শুক্রবার মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি ঝিজওয়াল প্রত্যাখ্যান করেছেন।

ঝিজওয়াল শিবসেনা বিধায়ক অজয় ​​চৌধুরীকে আইনসভা দলের নেতা এবং সুনীল প্রভুকে চিফ হুইপ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এদিকে, শিবসেনা আজ ফের শিন্দে গোষ্ঠীর আরও পাঁচজন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। এইভাবে, শিবসেনা এখনও পর্যন্ত শিন্দে গোষ্ঠীর ১৭জন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। শিবসেনার দায়ের করা ১৭জন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনের শুনানির জন্য নরহরি ঝিজওয়াল বিধানসভা সচিবকে আদেশ পাঠিয়েছেন। এর আওতায় এই ১৭ জন বিধায়কের শুনানি হবে অনলাইনে।
প্রসঙ্গত, শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের কাছে বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে সহ ১২ জন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছিলেন। এর পরে, একনাথ শিন্ডে, শিবসেনার ৩৭ জন বিধায়কের সমর্থনের চিঠির ভিত্তিতে তাঁকে শিবসেনা আইনসভা দলের নেতা এবং বিধায়ক ভারত গোগাভালেকে চিফ হুইপ হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। ঝিজওয়াল দু’দিন আগে অজয় ​​চৌধুরীকে শিবসেনা আইনসভা দলের নেতা এবং সুনীল প্রভুকে চিফ হুইপ হিসাবে অনুমতি দিয়েছিলেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top