News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ দ্রৌপদী মুর্মুর, জয় নিয়ে আশাবাদী এনডিএ জোট
Image

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ দ্রৌপদী মুর্মুর, জয় নিয়ে আশাবাদী এনডিএ জোট

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। শুক্রবার দুপুরে সংসদ ভবনে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এনডিএ-র শরিক না হলেও, ভূমিকন্যার সমর্থনে মনোনয়নে উপস্থিত ছিলেন ওডিশা সরকারের দুই মন্ত্রীও।

এদিন রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করার প্রাক্কালে সংসদ চত্বরে জাতির জনক মহাত্মা গান্ধী, ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর ও বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু। এরপর সংসদ ভবনে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করেছেন তিনি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে হলে অন্তত ৫০ জন সাংসদ কিংবা সমসংখ্যক বিধায়ককে প্রস্তাবক হতে হয়। বিজেপি সূত্রের মতে, দ্রৌপদীর প্রস্তাবক হিসাবে একেবারে তালিকার প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। যে ভাবে দ্রৌপদীর সমর্থনে এনডিএ শিবিরের বাইরের দলগুলি এগিয়ে এসেছে, তাতে দ্রৌপদীর জয় কার্যত নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। তাঁর প্রতিপক্ষ যশবন্ত সিন্‌হা আগামী ২৭ জুন মনোনয়ন জমা দেবেন।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top