News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infection: করোনা-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১২,২৪৯; ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৮১,৬৮৭, একদিনে মৃত ১৩
Image

Covid Infection: করোনা-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১২,২৪৯; ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৮১,৬৮৭, একদিনে মৃত ১৩

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): একধাক্কায় ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ৩.৯৪ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮১,৬৮৭-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,৩৭৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ২৮ হাজার ২৯১ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,৪৫,৯৯,৯০৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৯০৩ জন (১.২১ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ৯,৮৬২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৭,২৫,০৫৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬০ শতাংশ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top