News Flash

  • Home
  • দিনের খবর
  • Uttarakhand :উত্তরাখণ্ডে মাটির তলায় চাপা পড়ে একজন মহিলার মৃত্যু, জখম চার মহিলা শ্রমিক
Image

Uttarakhand :উত্তরাখণ্ডে মাটির তলায় চাপা পড়ে একজন মহিলার মৃত্যু, জখম চার মহিলা শ্রমিক

দেহরাদুন, ২২ জুন ( হি. স.) : মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। একশ দিনের কাজে মাটি কাটতে গিয়ে পাহাড় থেকে হঠাৎ নামা ধসে চাপা পড়লেন ৫ মহিলা শ্রমিক। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। বাকি ৪ জনকে উদ্ধার করা গেলেও তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দেরাদুনের হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে উত্তরকাশি জেলার মোরি এলাকায়। স্থানীয় গোবিন্দ পশু বিহার জাতীয় উদ্যান চত্বরে একশো দিনের কাজে মাটি কাটতে গিয়েছিলেন ওই পাঁচ শ্রমিক। পাহাড়ি এলাকায় তুলনামূলক কিছুটা নীচু জায়াগায় নেমে মাটি কাটছিলেন স্থানীয় গ্রামের বাসিন্দা পাঁচ মহিলা। সেই সময়েই আচমকা পাহাড়ে ধসে নামে। তাতেই পাথুরে মাটির নীচে চাপা পড়ে যান পাঁচজন মহিলা। স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ। খবর দেওয়া হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছান ততক্ষণে চাপা পড়া পাঁচ মহিলাকেই উদ্ধার করে ফেলেছেন স্থানীয়রা। যদিও একজনের মৃত্যু হয়েছে। মৃতা মহিলার সুরি দেবী (৩৫)। তিনি ফিতাদি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে গুরুতর আহত হয়েছেন সুশীলা দেবী (৩৮), কস্তুরী (৩৭), বিপিনা দেবী (৩২) এবং রাজেন্দ্রী। আহতদের প্রথমে মোরির প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হয়। এরপর তাঁদের হেলকপ্টারে করে দেরাদুনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানকার হাসপাতলে তাঁদের চিকিৎসা চলছে ।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top