News Flash

  • Home
  • দেশ
  • Ramnath Kovind: যোগব্যায়াম আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অংশ : রাষ্ট্রপতি
Image

Ramnath Kovind: যোগব্যায়াম আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অংশ : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): মন, শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখে যোগাভ্যাস। অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি বলেছেন, যোগব্যায়াম আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অংশ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে যোগাভ্যাস করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

পরে নিজের বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “যোগব্যায়াম আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অংশ। মানবতার জন্য ভারতের উপহার, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য যোগাভ্যাস অত্যন্ত জরুরি, আমাদের মন, শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখে যোগব্যায়াম।” বিগত কয়েক বছর ধরে গোটা দুনিয়ার সঙ্গে যোগসূত্র গড়ে দিয়েছে ‘আন্তর্জাতিক যোগ দিবস’। প্রতি বছর ২১ জুন পালিত হয় ‘আন্তর্জাতিক যোগ দিবস’, ২০১৪ সালে এই ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখতে দুনিয়ার শতাধিক দেশে প্রায় নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ।

Releated Posts

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top