News Flash

  • Home
  • খেলা
  • Football : চন্ডিগড়কে হারিয়ে ত্রিপুরা জয়ী জাতীয় জুনিয়র বালিকা ফুটবলে
Image

Football : চন্ডিগড়কে হারিয়ে ত্রিপুরা জয়ী জাতীয় জুনিয়র বালিকা ফুটবলে

ত্রিপুরা-‌২                                                            চন্ডিগড়-‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। ঘুরে দাড়ালো ত্রিপুরা। হারালো শক্তিশালী চন্ডিগড়কে। অসমের সোনাপুরে জুনিয়র বালিকাদের ফুটবলে পিছিয়ে থেকেও চন্ডিগড় জয় করলো ত্রিপুরা। জাতীয় জুনিয়র বালিকাদের অনূর্ধ্ব-‌১৭ ফুটবলে। অসমের সোনাপুরের এল এন আই টি মাঠে সোমবার দুপুরে হয় ম্যাচটি। শুরুতে এক গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো ত্রিপুরা। মহারাষ্ট্রের  বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর চন্ডিগড়ের বিরুদ্ধে জয় শুভেনজিৎ সিনহার দলকে কিছুটা হলেও অক্সিজেন দিলো। আসরে ঘুরে দাড়াতে হলে জয় ছাড়া এদিন বিকল্প কোনও পথ ছিলো না বাসন্তি রিয়াংদের কাছে। কোচের ওই মন্ত্র মাথায় নিয়েই মাঠে নেমেছিলো ত্রিপুরা দল। গোলরক্ষক বুধুলক্ষ্মীকে রিজার্ভ ব্যাঞ্চে বসিয়ে এদিন তিন কাঠির নীচে এলি হালামকে খেলান কোচ শুভেনজিৎ। একটি গোল হজম করলেও এলি কম করে আরও দুটি গোল রুখে দিয়ে দলীয় ফুটবলারদের মনোবল চাঙ্গা করে। এদিন ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় গোল হজম করে ত্রিপুরা। শুরুতে পিছিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ত্রিপুরার ফুটবলাররা। এতে চন্ডিগড়ের রক্ষণভাগে চিড় ধরে। ৩৭ মিনিটে বাসন্তির থ্রু চিরে সমতা ফেরায় মেরিনা জমাতিয়া। সমতা ফিরতেই আক্রমণের গতি আরও বাড়ায় ত্রিপুরা। প্রথমার্ধ ১-‌১ গোলে সমতা থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বিপক্ষের উপর ঝঁাপায় ত্রিপুরার ফুটবলারা। ৬২ মিনিটে স্নেহা দেবনাথ দুর্দান্ত গোল করে ত্রিপুরাকে এগিয়ে দেয়। তবে ব্যবধান বাড়ানোর মতো আরও সুযোগ পেয়েছিলো ত্রিপুরা। শেষ দিকে অভিজ্ঞতা এবং দমের অভাবে ব্যবধান আর বাড়াতে পারেনি ত্রিপুরা। শেষ পর্যন্ত ২‌-‌১ গোলে জয় পেয়ে আসরে টিকে রইলো ত্রিপুরা। ২২জুন আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে দাদরা এবং মগর হাবেলীর বিরুদ্ধে। দুপুর ১ টায় শুরু হবে ম্যাচটি।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top