News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam: হাইলাকান্দিতে জলে ডুবে কিশোরের মৃত্যু, ধলেশ্বর রেলওয়ে আন্ডারপাস জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
Image

Assam: হাইলাকান্দিতে জলে ডুবে কিশোরের মৃত্যু, ধলেশ্বর রেলওয়ে আন্ডারপাস জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

হাইলাকান্দি (অসম), ২০ জুন (হি.স.) : জলে ডুবে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলায়। হাইলাকান্দি জেলার চন্ডীগড় প্রথম খণ্ড গ্রামে এই ঘটনা ঘটেছে সোমবার দুপুরে। জলে ডুবে নিহত কিশোরের নাম লোকমান লস্কর।

জানা গেছে, মাছ শিকার করতে গিয়ে ১৪ বছরের এই কিশোরের জলে ডুবে মৃত্যু হয়েছে। এসডিআরএফ কিশোরটির মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে।

এদিকে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে হাইলাকান্দি জেলার ধলেশ্বরের রেলওয়ে আন্ডারপাস জাতীয় সড়ক দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সড়ক বিভাগের করিমগঞ্জ ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধলেশ্বর এলাকার ইঅ্যান্ডডি ডাইকটি হুমকির কারণ হয়ে ওঠায় এবং এনএইচ-১৫৪ সড়কটি একত্রিত হওয়ার কারণে ওই রেলওয়ে আন্ডারপাস তাৎক্ষণিকভাবে সমস্ত ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই জাতীয় সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top