News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi in Bangalore: কর্ণাটকে দুই দিনের সফরে বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী
Image

Pm Modi in Bangalore: কর্ণাটকে দুই দিনের সফরে বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী

বেঙ্গালুরু, ২০ জুন ( হি. স.) : সোমবার দুদিনের কর্ণাটক সফরে বেঙ্গালুরু শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরপ্পাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।

এদিন তিনি বেঙ্গালুরুতে রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে যাবেন। সেখানে তিনি সিবিআর উদ্বোধন করবেন এবং বাগচি-পার্থসারথি মাল্টিস্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, তিনি দুপুর ১টা ৪৫ মিনিটে ডক্টর বিআর আম্বেদকর স্কুল অফ ইকোনমিক্স (বেস) ব্যাঙ্গালোরে যাবেন। সেখানে বেস বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন এবং আম্বেদকরের মূর্তি উন্মোচন করবেন। তিনি ১৫০টি ‘টেকনোলজি হাব’ দেশকে উৎসর্গ করবেন।

এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে বেঙ্গালুরুর কোমঘট্টা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ২৭,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী মহীশূরের মহারাজা কলেজ গ্রাউন্ডে একটি জনসভায় যোগ দেবেন। এখানে তিনি নাগনাহল্লি রেলওয়ে স্টেশনে কোচিং টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top