News Flash

  • Home
  • খেলা
  • Ranji Final :বুধবার থেকে রঞ্জি ফাইনালে মুম্বাই-মধ্যপ্রদেশের লড়াই
Image

Ranji Final :বুধবার থেকে রঞ্জি ফাইনালে মুম্বাই-মধ্যপ্রদেশের লড়াই

বেঙ্গালুরু, কর্ণাটক, ২০ জুন।। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে ২২ জুন থেকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলবে মুম্বাই ও মধ্যপ্রদেশ পরস্পরের বিরুদ্ধে। রঞ্জি ট্রফি আর মুম্বাই কথা দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেননা ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি বলতেই মুম্বাইয়ের নাম বুঝায়। এ পর্যন্ত ৮৬ বার রঞ্জি ট্রফি ফাইনাল ম্যাচ হয়েছে। ৪৬ বারের ফাইনালিস্ট মুম্বাই। যার মধ্যে মাত্র পাঁচ বার হেরে রানার্স হতে হয়েছে মুম্বাইকে। অবশিষ্ট ৪১ বার মুম্বাই শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। দ্বিতীয় কোন দল এর ধারে কাছেও নেই। মধ্যপ্রদেশে এ পর্যন্ত ১১ বারের ফাইনালিস্ট। যার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার। একসময় মধ্যপ্রদেশের নাম ছিল হোলকার। এবার মুম্বাই ২২ জুন থেকে এম. চিন্নাস্বামী উইকেটে নামবে ৪২ তম ট্রফি জয়ের জন্য। অপরদিকে মধ্যপ্রদেশের প্রয়াস পঞ্চম বারের মতো রঞ্জি ট্রফি ঘরে তোলার জন্য। ১৯৫৮-৫৯ থেকে ১৯৭২-৭৩ পর্যন্ত টানা ১৫ বার রঞ্জি ট্রফি জয়ের অসাধারণ রেকর্ড রয়েছে মুম্বাইয়ের ঘরে। শেষবারের মতো মুম্বাই রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫-১৬ বছরে সৌরাষ্ট্রকে হারিয়ে। যদিও ২০১৬-১৭তে মুম্বাই শেষবারের মতো ফাইনালিস্ট হয়েছিল। প্রতিপক্ষ গুজরাট পেয়েছিল খেতাব। মুম্বাইকে রানার্স ট্রফিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। উল্লেখ্য এবার কার আসরে গ্রুপ লীগ এবং মূল পর্বের শেষ পর্যায়ে বিশেষ করে সেমিফাইনালে মধ্যপ্রদেশ বেঙ্গালুরুর আলুর ক্রিকেট ময়দানে ১৭৪ রানের ব্যবধানে বাংলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে। অপরদিকে জাস্ট ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অপর সেমিফাইনালে মুম্বাই, উত্তরপ্রদেশের ম্যাচটি ড্র-তে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মুম্বাই পেয়েছে ফাইনালের ছাড়পত্র। এখন প্রথম শ্রেণীর ক্রিকেট হিসেবে রঞ্জি ফাইনালের দিকে তাকিয়ে ক্রিকেট মহল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top