News Flash

  • Home
  • খেলা
  • Handball : হ্যান্ডবল রেফারিদের ক্লিনিক, পরীক্ষা সম্পন্ন
Image

Handball : হ্যান্ডবল রেফারিদের ক্লিনিক, পরীক্ষা সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের উদ্যোগে এবং ত্রিপুরা হ্যান্ডবল রেফারি অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রেফারি ক্লিনিক এবং রেফারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ৩০ জন সিনিয়র খেলোয়াড়-রেফারি এতে অংশগ্রহণ করেন। অভিজ্ঞতাসম্পন্ন অআট জনের পাশাপাশি ২২ জন নতুন রেফারিও ক্লিনিকে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে চারজন মহিলা রেফারিও রয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে প্রাক্টিক্যাল ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তবে রেফারি সিগন্যাল টেস্ট নেওয়া হয়েছে। হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকল পরীক্ষার্থীদের বিশেষ করে ক্লিনিক ও পরীক্ষায় অংশগ্রহণকারীদের রেফারিল কার্য পরিচালনা করার জন্য পোশাক, সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। ক্লিনিক ও পরীক্ষায় টেকনিকেল বিষয়ের দায়িত্বে ছিলেন ড. কান্তা দেব। উল্লেখ্য, রবিবার সকালে এগিয়ে চলো সংঘে অনুষ্ঠিত হয়েছে শিবির। এতে সংস্থার সভাপতি ড. সূর্যকান্ত পাল, সহ সভাপতি মধু গোপাল বিশ্বাস,  জবা পাল, সচিব লিটন রায়, যুগ্ম সচিব ড. কান্তা দেব, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী এবং সচিব সুমন্ত গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। শিবিরের দায়িত্বে ছিলেন অজয় ভট্টাচার্য এবং ড. কান্তা দেব । ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সচিব লিটন রায় এবং ত্রিপুরা হ্যান্ডবল রেফারি এসোসিয়েশনের সচিব নন্দদুলাল দে যৌথভাবে এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top