News Flash

  • Home
  • দেশ
  • Agneepath recruitment : অগ্নিপথ নিয়োগের বিজ্ঞপ্তি জারি বায়ুসেনার, ভাল কাজের জন্য পুরস্কৃত হবেন অগ্নিবীররা
Image

Agneepath recruitment : অগ্নিপথ নিয়োগের বিজ্ঞপ্তি জারি বায়ুসেনার, ভাল কাজের জন্য পুরস্কৃত হবেন অগ্নিবীররা

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ যোজনার বিরোধিতায় প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনায় নিয়োগের ক্ষেত্রে কী কী মাপকাঠি দেখা হবে, অগ্নিবীররা কী সুযোগ-সুবিধা পাবেন, তা বিস্তারিত ভাবে জানিয়েছে বায়ুসেনা। ভাল কাজের জন্য পুরস্কৃতও হবেন অগ্নিবীররা, দেওয়া হবে সামরিক প্রশিক্ষণও। প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ শুরু হবে আগামী ২৪ জুন।

ভারতীয় বায়ুসেনার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী :

১. বায়ুসেনা আইন ১৯৫০-এর অধীনে ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের স্বতন্ত্র পদ দেওয়া হবে। অন্য যে সমস্ত পদ রয়েছে, তার থেকে আলাদা হবে। চার বছরের মেয়াদ শেষে অগ্নিবীরদের ফেরত পাঠানো হবে। এই চার বছরের সময়কালে দক্ষতার ভিত্তিতে তাঁদের বায়ুসেনার ‘রেগুলার ক্যাডারে’ অন্তর্ভুক্ত করা হবে। তবে তা ২৫ শতাংশের বেশি নয়।

২. অগ্নিপথ প্রকল্পের জন্য আবেদনকারীকে ভারতীয় হতে হবে। বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে। আবেদনকারী কতটা ফিট, তা যাচাই করতে চিকিৎসার যোগ্যতা নির্ণায়ক মূল্যায়নের মধ্যে যেতে হবে তাঁদের।

৩. অগ্নিবীরদের স্বতন্ত্র পরিচিতির জন্য ইউনিফর্ম দেওয়া হবে। ভাল কাজের জন্য তাঁদের সম্মানিত ও পুরস্কৃত করা হবে। সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।

৪. বছরে ৩০টি ছুটি পাবেন অগ্নিবীররা। শারীরিক অসুস্থতার জন্যও ছুটি পাবেন তাঁরা। সেনা হাসপাতালে চিকিৎসার জন্য সুবিধা পাবেন।

৫. মাসে ৩০ হাজার টাকার অগ্নিবীর প্যাকেজ দেওয়া হবে। সেই সঙ্গে বছরে নির্দিষ্ট সময়ে বেতন বৃদ্ধির সুবিধা থাকবে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ কাজ, পোশাক ও যাতায়াতের খরচ দেওয়া হবে। ‘অগ্নিবীর কর্পস তহবিল’ গড়া হবে।

৬. চার বছর সময় পূরণের পর ‘সেনা নিধি’ প্যাকেজের সুবিধা পাবেন অগ্নিবীররা। ‘অগ্নিবীর কর্পস তহবিল’ ও জমানো টাকার সুদ মিলিয়ে এই প্যাকেজ দেওয়া হবে। যে সব অগ্নিবীর পরবর্তী সময়ে বায়ুসেনার রেগুলার ক্যাডারে হিসাবে যোগ দেবেন, তাঁরা শুধু মাত্র তাঁদের সঞ্চিত বেতনের অংশ থেকে এই প্যাকেজের সুবিধা পাবেন। আয়করের আওতা থেকে সেবা নিধিকে ছাড় দেওয়া হবে।

৭. নির্দিষ্ট সময়ের আগে যদি অগ্নিবীররা ছেড়ে যান, তা হলে তাঁরাও সঞ্চিত বেতনের অংশ থেকে এই প্যাকেজের সুবিধা পাবেন। বায়ুসেনায় কাজের জন্য অগ্নিবীররা ৪৮ লক্ষ টাকার জীবন বিমার সুবিধা পাবেন।

৮. কোনও অগ্নিবীরের মৃত্যু হলে, অগ্নিবীর কর্পস তহবিল থেকে অর্থ তাঁর নিকট পরিজনকে দেওয়া হবে।

৯. কর্মরত অবস্থায় মৃত্যু হলে প্রায় এক কোটি টাকা পাবে অগ্নিবীরদের পরিবার।

১০. কর্মরত অবস্থায় চাকরিতে অক্ষম হয়ে পড়লে ৪৪ লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে বাকি সময় কালের সম্পূর্ণ বেতন ও তহবিলের প্যাকেজ পাবেন।

১১. চার বছরের মেয়াদ শেষে দক্ষতার মূল্যায়ন নিয়ে বিশেষ শংসাপত্র দেওয়া হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top