News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাটনায় কড়া নিরাপত্তা পুলিশের, এসপি বললেন বিক্ষোভ শান্তিপূর্ণ হলে কোনও সমস্যা নেই
Image

পাটনায় কড়া নিরাপত্তা পুলিশের, এসপি বললেন বিক্ষোভ শান্তিপূর্ণ হলে কোনও সমস্যা নেই

সমস্যা নেই
পাটনা, ১৮ জুন (হি.স.): অগ্নিপথ বিরোধীদের বিক্ষোভের জেরে পরিস্থিতি আবার না বেগতিক হয়ে পড়ে, সেই আশঙ্কার কথা মাথায় রেখে বিহারের রাজধানী পাটনা-সহ রাজ্যের নানা স্থানে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। শনিবার সকাল থেকেই পাটনার ডাক বাংলো ক্রসিংয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শহরের পুলিশ সুপার (সেন্ট্রাল) অম্বরিশ রাহুল বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিবাদ শান্তিপূর্ণ হলে সমস্যা নেই। হিংসা হলেই আমরা ব্যবস্থা নেব।”

পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং এদিন সকালে বলেছেন, “আমরা গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছি। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি। দানাপুর রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগে ১৭০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ও ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” জেলাশাসক আরও বলেছেন, “ধৃতদের মোবাইল ফোনে কিছু কোচিং সেন্টারের ভিডিও ফুটেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়া গিয়েছে। আমরা সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে কোচিং সেন্টারের ভূমিকা তদন্ত করছি। যে সব কোচিং ইনস্টিটিউটের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top