News Flash

  • Home
  • বিদেশ
  • আসন্ন মার্কিন সফর বাতিল করলেন জাস্টিন বিবার
Image

আসন্ন মার্কিন সফর বাতিল করলেন জাস্টিন বিবার

ওয়াশিংটন, ১৭ জুন (হি. স.) : অসুস্থতার কারনে আপাতত আসন্ন মার্কিন সফর বাতিল করলেন জাস্টিন বিবার। জুন-জুলাইয়ে ছিল সেই ট্যুর।

জাস্টিন ভক্তরা তাঁদের প্রিয় শিল্পীর মুখে পক্ষাঘাত হওয়ার খবর শোনার পর থেকেই সকলেই চিন্তিত ছিলেন।র‍্যামসে হান্ট সিনড্রোমে ভুগছেন জাস্টিন। তবে চিকিৎসকের পরামর্শে সুস্থ হয়ে উঠছেন তিনি। নিজের অসুস্থতা থেকে সেরে ওঠার সময় কেমন যাচ্ছে তাঁর প্রতিটা দিন সবার সঙ্গে ভাগ করে নিতে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে জাস্টিন লিখেছিলেন, ”আমি কেমন আছি তা আমি সংক্ষেপে জানাতে চাই। প্রত্যেক দিন একটু একটু করে ভালো হয়ে উঠছি এবং সমস্ত অসুবিধা ও অসুস্থতার মাঝেও আমি আমার সৃষ্টিকর্তার মাঝেই সমস্ত শান্তি খুঁজে পেয়েছি। তিনিই আমার জীবনের অন্ধকার দিক সম্পর্কে জানেন। এবং তিনি ক্রমাগত আমাকে তাঁর বাহুতে আসার জন্য ডাক দিয়ে চলেছেন। আমি আর কাউকেই তাই চাই না। আর এই অনুভূতিই আমাকে শান্তি দেয় এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। আমি জানি এই ঝড় থেমে যাবে। কিন্তু ভগবান যিশু আমার সঙ্গেই রয়েছেন।”
চিকিৎসকের পরামর্শে অসুস্থতা থেকে ধিরে ধীরে সুস্থ হয়ে ওঠার এই সময়ে কোথাও জেতে চান না জাস্টিন। ইতিমধ্যেই বহু কনসার্ট বাতিল করেছেন।

Releated Posts

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top