News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: পরপর তৃতীয় দিন, ফের ইডি-র দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী
Image

Rahul Gandhi: পরপর তৃতীয় দিন, ফের ইডি-র দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় বুধবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই নিয়ে পরপর তিন দিন ইডি-র দফতরে হাজিরা দিলেন রাহুল। এর আগে গত সোমবার দু’দফায় ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাহুলকে। এরপর মঙ্গলবার দফায় দফায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কংগ্রেসের প্রাক্তন এই সভাপতিকে, বেলা সাড়ে ৩টে থেকে সাড়ে ৪ পর্যন্ত বিরতির পর রাত প্রায় ৯টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ।

ইডি সূত্রের খবর, পর পর দু’দিন জেরা করার পরও প্রাক্তন রাহুল গান্ধীর কাছ থেকে ‘সন্তোষজনক জবাব’ মেলেনি। তাই তাঁকে বুধবারও ডাকা হয়। সেই মতো এদিনও ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী। এপিজে আব্দুল কালাম রোডে ইডি অফিসের বাইরে এদিনও ছিল কড়া নিরাপত্তা। কংগ্রেস কার্যালয়ের বাইরেও মোতায়েন করা হয় পুলিশ। ইডি-র দফতরে রাহুল গান্ধীর হাজিরার বিরুদ্ধে এদিনও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। আটক করা হয় কয়েকজন কংগ্রেস কর্মীকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমরা কী সন্ত্রাসবাদী? এত ভয় কীসের? কংগ্রেস নেতা ও কর্মীদের বিরুদ্ধে তাঁরা পুলিশকে ব্যবহার করছে।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top