News Flash

  • Home
  • দিনের খবর
  • বিক্ষোভ প্রদর্শন করার দায়ে দেড়শ জনকে আটক করল দিল্লি পুলিশ
Image

বিক্ষোভ প্রদর্শন করার দায়ে দেড়শ জনকে আটক করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ১৫ জুন ( হি. স.): মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)–এর সামনে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে একটি মিছিল বের করার চেষ্টা করে কংগ্রেস নেতা ও কর্মীরা। পুলিশ মিছিলের অনুমতি না দিলেও কংগ্রেসের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। বুধবার তৃতীয় দিনেও বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।

দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন শৃঙ্খলা) সাগর প্রীত হুডা বলেন, পুলিশ আজও মিছিলের অনুমতি দেয়নি। আজ পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় দেড়শ জনকে আটক করেছে। আটক নেতাকর্মীদের বাসে করে দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে কোনো লাঠিচার্জ হয়নি। তিন দিনে ৮২৬ কংগ্রেস নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top