News Flash

  • Home
  • দিনের খবর
  • বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের, অগ্নিপথ-এর অধীনে ৪ বছর পূর্ণ করলেই অগ্নিবীরদের অগ্রাধিকার
Image

বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের, অগ্নিপথ-এর অধীনে ৪ বছর পূর্ণ করলেই অগ্নিবীরদের অগ্রাধিকার

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অগ্নিপথ প্রকল্পের অধীনে ৪ বছর পূর্ণ করা অগ্নিবীরদের সিএপিএফ ও অসম রাইফেলসে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক টুইট করে এমনটা জানিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা করেছে কেন্দ্র। এই প্রকল্পে নিয়োগ করা সেনাদের নাম হবে ‘অগ্নিবীর’।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার টুইট করে জানিয়েছে, দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ‘অগ্নিপথ যোজনা’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দূরদর্শী সিদ্ধান্ত। এই প্রেক্ষাপটে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, অগ্নিপথ প্রকল্পের অধীনে ৪ বছর পূর্ণ করা অগ্নিবীরদের সিএপিএফ ও অসম রাইফেলসে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে ‘অগ্নিপথ যোজনা’-র দ্বারা প্রশিক্ষিত অগ্নিবীররা দেশের সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবেন। এ সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত পরিকল্পনার কাজ শুরু হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top