News Flash

Image

অবিরাম বৃষ্টি, গুয়াহাটির পাঁচ স্থানে ধস, হত চার আবাসিক

গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : গুয়াহাটিতে পাহাড়-ধসে চার আবাসিকের মৃত্যু হয়েছে। নিহতদের কোকরাঝাড় জেলার বাসিন্দা মতিউর হক ও হাসানুর আলি, ধুবড়ি জেলার মানোয়ার হুসেন ও আমরুল হক বলে শনাক্ত করা হয়েছে। এঁরা সকলেই শ্রমজীবী।

কামরূপ মহানগর জেলা প্রশাসন সূত্রের খবরে জানা গেছে, গত রাত থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। রাত প্রায় দেড়টা নাগাদ বরাগাঁওয়ের নিজরাপাড়া এলাকায় পাহাড়ের ধস পড়ে কয়েকটি বাড়ির ওপর। সৌভাগ্যবলে কয়েকটি পরিবারের মানুষ প্রাণে বেঁচে গেলেও দুর্ভাগ্যবশত চার শ্রমজীবির মৃত্যু হয়েছে। গুয়াহটির কোনও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কৰ্মরত এই চারজন জনৈক নয়ন রাজবংশীর ঘরে ভাড়াটে হিসেবে ছিলেন।

প্রশাসনিক সূত্রটি আরও জানিয়েছে, রাতেই ঘটনার খবর পেয়ে অকুস্থলে এসডিআরএফ নিয়ে ছুটে যায় পুলিশ। আজ ভোরের দিকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের দেহ মাটি কেটে অনেক দেরিতে উদ্ধার করেছেন এসডিআরএফ-এর জওয়ানরা। ইতিমধ্যে চারজনের মৃতদেহ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে মহানগরের বামুনিমৈদানের জয়ানগর, বশিষ্ঠ, নবগ্রহ এবং গান্ধীমণ্ডপ এলাকায় পাহাড়ের ধস নেমেছে বলে প্রশাসনের সূত্রটি জানিয়েছে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top