News Flash

  • Home
  • বিদেশ
  • গুপ্তচর সন্দেহে নেপাল সীমান্ত থেকে দুই চিনা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল এসএসবি
Image

গুপ্তচর সন্দেহে নেপাল সীমান্ত থেকে দুই চিনা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল এসএসবি

কাঠমান্ডু, ১৩ জুন (হি. স.) : গুপ্তচর সন্দেহে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার দুই চিনা নাগরিক । সোমবার জানান হয়েছে বিহারের সীতামঢ়ী সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার অভিযোগে ইয়ুং হাই লুং (৩৪) এবং লো লুং (২৮) নামে ওই দুই চিনা নাগরিককে ভিতামোড় সীমান্ত চৌকিতে মোতায়েন সশস্ত্র সীমা বল (এসএসবি)-র ৫১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা আটক করেন।

এসএসবির ৫১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট রাজনকুমার শ্রীবাস্তব সোমবার বলেন, ‘‘দুই চিনা নাগরিককে প্রথমে সুসান্দ থানার ভিতামোড়ে আটক করা হয়েছিল। তাঁরা ভারতে ঢোকার কোনও বৈধ কাগজপত্র দেখা না পারায় গ্রেফতার করা হয়। সুসান্দ থানায় বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে।’’

শ্রীবাস্তব জানান, এসএসবি কর্মীরা ধৃত দুই অনুপ্রবেশকারীর থেকে দু’টি চিনা পাসপোর্ট, মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক, এটিএম কার্ড, আমেরিকার ডলার ও ভারতীয় টাকা পেয়েছেন। সিগারেট, ওষুধ এবং বিমানযাত্রার বোর্ডিং পাসও মিলেছে। কোন উদ্দেশ্যে তাঁরা অবৈধ ভাবে ভারতে ঢুকেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top