News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টিতে মাঝপথে ম্যাচ পরিত্যক্ত
Image

বৃষ্টিতে মাঝপথে ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। মুষলধারে বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত হলো ম্যাচ। ফলে দুইদলকেই দেওয়া হলো ২ পয়েন্ট করে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র লিগ ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে সোমবার স্টার মেকারের মুখোমুখি হয়েছিলো শান্তিনিকেতন সঙ্ঘ। ম্যাচে প্রথমার্ধের খেলা শেষেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। তাতে আউট ফিল্ডে জল জমে যায়। ফলে বাধ্য হয়েই এদিনের ম্যাচ পরিত্যক্ত ঘো্যনা করা হয়। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন স্টার মেকার দল ৩৩.‌৪ ওভারে ১৬০ রান করে। ওই রানকে তাড়া করতে যখন শান্তিনিকেতন সঙ্ঘের ক্রিকেটাররা মাঠে নামবে তখনই কালো চাদরে ঘেরে যায় আকাশ। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট
নিয়ে স্টার মেকার দল ১৬০ রান করে। দলের পক্ষে উইকেট রক্ষক গৌতম বিশ্বাস ৮১ বল খেলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৪, জয়দীপ গোস্বামী ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪,রোহিত ওড়াই ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, বিশাল সিনহা ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং রাজেশ নম:‌ ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৪ রান। শান্তি নিকেতন সঙ্ঘের পক্ষে বিকাশ চাকমা (‌৪/‌২৪) এবং স্বরব সাহানি (‌২/‌২৯) সফল বোলার।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top