News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস্ সম্পন্ন, মহারাষ্ট্র শীর্ষে, ত্রিপুরা ২২শে
Image

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস্ সম্পন্ন, মহারাষ্ট্র শীর্ষে, ত্রিপুরা ২২শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। হরিয়ানায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সমাপ্তি হলো আজ। বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজার হাজার খেলোয়ারের সমাবেশে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে “আবার মিলিত হবার” স্লোগানে আলোড়িত হচ্ছিল সর্বত্র। চার জুন থেকে আট সহস্রাধিক খেলোয়াড়ের সমাবেশে হরিয়ানার পঞ্চকুলা ছিল ক্রীড়ার বর্ণচ্ছটায় উদ্ভাসিত। আজ, সোমবার সমাপ্তির দিনে একাধারে বিষাদের সুর বেজে উঠলেও দশদিনের সম্মিলনীর রেশ থেকে যাবে দীর্ঘদিন। ৭৭৭টি পদকের ফয়সালা হয়েছে। সেরা খেলোয়ার দের গলায় শোভিত হয়েছে ২৩৭টি স্বর্ণ ২৩৮টি রৌপ্য এবং ৩০২টি ব্রোঞ্জ পদক। নেক-টু-নেক ফাইট হয়েছিল আয়োজক হরিয়ানা এবং পশ্চিমের মহারাষ্ট্রের মধ্যে। শেষ পর্যন্ত সমসংখ্যক ৪১টি স্বর্ণপদক পেলেও রৌপ্য পদকের কিঞ্চিৎ ব্যবধানের নিরিখে মহারাষ্ট্র পদক তালিকায় শীর্ষ স্থান পেয়েছে। ৪১টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পদক রয়েছে মহারাষ্ট্রের ঝুলিতে। হরিয়ানা  ৪১টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় শীর্ষ স্থান পেয়েছে। কর্ণাটক তৃতীয় শীর্ষে উঠে এসেছে  ৪১টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পদক পেয়ে। ত্রিপুরা প্রত্যাশিত সাফল্য না পেলেও দুটি স্বর্ণ একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক পেয়ে তালিকার ২২ নম্বর স্থানে অবস্থান করে খেলোয়াড়রা ত্রিপুরার নাম কিছুটা উজ্জ্বল করেছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top