News Flash

  • Home
  • বিদেশ
  • Explosion: কলম্বিয়ায় বিস্ফোরণে চারজনের মৃত্যু
Image

Explosion: কলম্বিয়ায় বিস্ফোরণে চারজনের মৃত্যু

বোগোটা, ১১ জুন (হি.স.) : কলম্বিয়ার কার্টেজেনা দেল চারার ক্যাকুয়েটা বিভাগে এক বিস্ফোরণে অন্তত চারজন মারা গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর পাওয়া গিয়েছে।

কার্টাজেনা দেল চারার মেয়র আদিলবার্তো মোলিনা হার্নান্দেজ বলেন, “আজ সকাল সাড়ে দশটার দিকে একটি বিস্ফোরণ হয়েছে। টহলরত পুলিশ বাহিনীকে লক্ষ্য করে একটি সন্ত্রাসবাদী হামলা চালায়। নিহতরা মোটরসাইকেলে ভ্রমণকারী সাধারণ নাগরিক।” প্রতিরক্ষা মন্ত্রী দিয়েগো মোলানো টুইট করে বলেছেন, “এ এক কাপুরুষোচিত আক্রমণ, যা একজন নাবালক সহ চারজনের প্রাণ দিয়েছে। এটি সমস্ত কলম্বিয়ানদের বিরুদ্ধে আক্রমণ।” এই হামলায় আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top