News Flash

  • Home
  • দিনের খবর
  • Rajasthan : রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে ৩টি আসনে জয়ী কংগ্রেস, ১টিতে বিজেপি
Image

Rajasthan : রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে ৩টি আসনে জয়ী কংগ্রেস, ১টিতে বিজেপি

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস । শুক্রবার রাজস্থানের মোট চারটি আসনের মধ্যে কংগ্রেসজয়ী হয়েছে তিনটিতে। বিজেপি পেয়েছে একটি আসন।পরাজিত বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী তথা মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রা।

শুক্রবার রাজ্যসভা নির্বাচন ঘিরে ছিল টানটান নাটক। ক্রস ভোটিংয়ের গেরোয় পড়েছে কংগ্রেস ও বিজেপি দু’দলই। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস। পরাজিত বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী তথা মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রা। রাজস্থানের মোট চারটি আসনের মধ্যে কংগ্রেসজয়ী হয়েছে তিনটিতে। বিজেপি পেয়েছে একটি আসন। কংগ্রেসের হয়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রমোদ তিওয়ারি, মুকুল ওয়াসনিক ও রণদীপ সিং সুরজেওয়ালা। চতুর্থ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ঘনশ্যাম তিওয়ারি।
এদিন রাজস্থানে চারটি আসনের জন্য ভোটগ্রহণ সম্পন্ন হয়। সে রাজ্যের বিধানসভার অঙ্ক অনুযায়ী দু’টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল। আর বিজেপির জয় নিশ্চিত ছিল একটি আসনে। লড়াই ছিল মূলত চতুর্থ আসনের জন্য। কংগ্রেসের তৃতীয় প্রার্থী এবং নির্দল প্রার্থী সুভাষ চন্দ্রার মধ্যে। রাজস্থান বিধানসভার অঙ্ক অনুযায়ী, এই পর্বে একজন প্রার্থীকে জেতাতে ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। রাজ্যে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৮। সেই সঙ্গে ১৩ জন নির্দল, দু’জন সিপিএম এবং একজন আরএলডি বিধায়ক কংগ্রেসকে সমর্থন করছে বলে দাবি করে হাত শিবির। শেষপর্যন্ত ভারতীয় ট্রাইবাল পার্টির দুই বিধায়কও তাঁদের সমর্থন করছে বলে দাবি কংগ্রেসের। যদিও নির্দলরা কাকে ভোট দিয়েছেন স্পষ্ট নয়। এদিকে বিজেপির চাপ আরও বেড়ে যায় তাঁদেরই দলের দুই বিধায়ক ক্রস ভোট করায়।

Releated Posts

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটকে শিবম অ্যাসোসিয়েটসের মালিকের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি দ্বিতীয় দিনেও অব্যাহত

বেলগাভি (কর্ণাটক), ৮ আগস্ট (আইএএনএস): বহু কোটি টাকার কথিত আর্থিক জালিয়াতির ঘটনায় শিবম অ্যাসোসিয়েটসের মালিক শিবানন্দ নীলান্নভারের সঙ্গে…

ByByNews Desk Aug 8, 2026

বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মাকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top