News Flash

  • Home
  • ত্রিপুরা
  • JRBT : জেআরবিটি ফল প্রকাশ করছে না, বেকারদের ফের প্রতিবাদ বিক্ষোভ
Image

JRBT : জেআরবিটি ফল প্রকাশ করছে না, বেকারদের ফের প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ জেআরবিটির ক্ষুব্দ বেকাররা রবিবার আগরতলায় বিবেকানন্দ মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়৷ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়ে জেআরবিটির ক্ষুব্দ বেকাররা জানায় ২০২১ সালে তারা পরীক্ষায় বসেছিল৷ এখনো পর্যন্ত তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি৷ পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য তারা বহুবার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে৷ কিন্তু নানা অজুহাতে এখনো পর্যন্ত তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি৷ পরীক্ষার ফলাফল ঘোষণা না হওয়ায় বিপাকে পড়েছে তারা৷ পরীক্ষার ফলাফল ঘোষণা না হওয়ায় চাকুরীর জন্য তারা যোগ্য বলে বিবেচিত হচ্ছে না৷ সে কারণেই অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে রবিবার তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়৷ অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷
 

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top