News Flash

  • Home
  • বিদেশ
  • Attack On Catholic Church at Nigeria: নাইজেরিয়ায় ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত ৫০ উপাসক
Image

Attack On Catholic Church at Nigeria: নাইজেরিয়ায় ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত ৫০ উপাসক

আবুজা, ৬ জুন (হি.স.): দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওন্ডো টেস্টে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকবাজদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন উপাসক। স্থানীয় এক প্রশাসনিক কর্তা ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন, ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার জন্য অনেকে জড়ো হয়েছিলেন। সেই সময় একাধিক বন্দুকবাজ গির্জায় এলোপাথারি গুলি চালাতে থাকে। এই হামলায় বেশ কয়েক জন শিশু মারা গিয়েছে। নাইজেরিয়ার স্থানীয় সময় অনুযায়ী রবিবার হামলা চালায় বন্দুকধারীরা।

যদিও গুলিতে ঠিক কত জন নিহত হয়েছেন সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গুলি করার পাশাপাশি আততায়ীরা বিস্ফোরকও ব্যবহার করে বলে জানা গিয়েছে। রক্তে ভেসে যায় গির্জা। পড়ে থাকে নিথর দেহ। এই ঘটনায় শোক প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি বলেন, “যাই হোক না কেন, নাইজেরিয়া কখনও খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।’’ গির্জায় এই হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top