News Flash

Image

Arrested: হাফলঙে যুবতীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পনদেশ সেংইয়ং

হাফলং (অসম), ৪ জুন (হি.স.) : অবশেষে যুবতীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পনদেশ সেংইয়ং ওরফে জিপসিংকে। গতকাল বিকেলে পনদেশ সেংইয়ংকে হাফলঙের পার্শ্ববর্তী শনটিলা থেকে গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছিল। আজ তাকে আদালতে পেশ করার কথা।

পনদেশ সেংইয়ংকে মোট ওয়ানটেড ঘোষণা করা হয়েছিল। কোনও ব্যক্তি যদি তার খবর দিতে পারেন তা-হলে সংশ্লিষ্টের নামধাম পরিচয় গোপন রেখে নগদ ৫০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলেও হাফলং পুলিশ ঘোষণা করেছিল।
পনদেশ সেংইয়ং নামের এই ব্যক্তি সম্প্রতি হাফলং শহরের ডিএসএ রোডের কাছে পথচারী জনৈক যুবতীর কাছে এসে নিজের গাড়ি থামিয়ে তাঁর শ্লীলতাহানি করেছিল বলে অভিযোগ করে হাফলং থানায় এক এজাহার দাখিল করেছিলেন নিগৃহীতা। ওই ঘটনার পর থেকে পনদেশ কেম্প্রাই পালিয়ে গা ঢাকা দিয়েছিল। এত দিন পলাতক থেকেও শুক্রবার শেষ রক্ষা হয়নি। হাফলং পুলিশ হাফলঙের পার্শ্ববর্তী শনটিলা থেকে পনদেশকে গ্রেফতার করে।
এদিকে অন্য সূত্রের খবরে প্রকাশ, যুবতীর শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত পনদেশ সেংইয়ং ঘটনা পর গুয়াহাটি উচ্চ আদাতল থেকে ১০ হাজার টাকা বন্ডে অগ্রিম জামিন লাভ করেছিলেন। অগ্রিম জামিনপ্রাপ্ত অভিযুক্ত পনদেশকে কীভাবে বা কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে। কোনও তথ্য পুলিশের কাছ থেকে এখনও পাওয়া যায়নি।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top