News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে আংশিক প্রার্থী ঘোষণা কংগ্রেসের
Image

ত্রিপুরায় উপনির্বাচনে আংশিক প্রার্থী ঘোষণা কংগ্রেসের

আগরতলা, ৪ জুন(হি. স.): ত্রিপুরায় উপনির্বাচনে আংশিক প্রার্থী ঘোষণা দিয়েছে কংগ্রেস। চারটি আসনে উপনির্বাচনের মধ্যে আপাতত দুইটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাকি দুইটি আসনের মধ্যে একটি আসনে জোট বেঁধে লড়বে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

আজ এআইসিসি সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ত্রিপুরা উপনির্বাচনে ৬ নম্বর আগরতলা আসনে সুদীপ রায় বর্মন এবং ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রে আশীষ কুমার সাহা প্রার্থী মনোনীত হয়েছেন। তবে, এখনই সুরমা এবং যুবরাজনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি।প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহার বক্তব্য, সুরমা কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি-কে হারাতে সক্ষম এমন দলের সাথে জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এখনই সুরমা এবং যুবরাজনগর কেন্দ্রে প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি। শীঘ্রই ঘোষণা দেওয়া হবে বলে তিনি দাবি করেন।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top