News Flash

  • Home
  • দিনের খবর
  • Kashmir : কাশ্মীরে সন্ত্রাসী উপদ্রব বেড়েই চলেছে, কুলগামে শিক্ষিকাকে গুলি করে খুন করল জঙ্গিরা
Image

Kashmir : কাশ্মীরে সন্ত্রাসী উপদ্রব বেড়েই চলেছে, কুলগামে শিক্ষিকাকে গুলি করে খুন করল জঙ্গিরা

শ্রীনগর, ৩১ মে (হি.স.): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব বেড়েই চলেছে। এবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় শিক্ষিকাকে গুলি করে খুন করল জঙ্গিরা। মঙ্গলবার সকালে কুলগাম জেলার গোপালপোরা এলাকায় একটি হাইস্কুলে শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর কাশ্মীরে আবারও সন্ত্রাসবাদীরা নিশানা করল হিন্দুদের। নিহত শিক্ষিকাও হিন্দু। জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার বাসিন্দা ওই শিক্ষিকার নাম রজনী। কুলগাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top