News Flash

  • Home
  • বিনোদন
  • Suicide: বিনোদন জগতে তৃতীয় অস্বাভাবিক মৃত্যু! এবার অভিনেত্রী মঞ্জুষার দেহ উদ্ধার
Image

Suicide: বিনোদন জগতে তৃতীয় অস্বাভাবিক মৃত্যু! এবার অভিনেত্রী মঞ্জুষার দেহ উদ্ধার

কলকাতা, ২৭ মে (হি.স.): মাত্র কয়েক দিনের ব্যবধানেই বিনোদন জগতে তৃতীয় অস্বাভাবিক মৃত্যু! অভিনেত্রী পল্লবী দে, মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের পর এ বার টলিপাড়ার আর এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর পাটুলির বাড়ি থেকে। বিদিশার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন মঞ্জুষা, এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁর মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন অভিনেত্রী। যদিও পুলিশ এই ঘটনায় কোনও সুইসাইড নোট পায়নি। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

মঞ্জুষা টলিউডে কাজ করেছেন বহু দিন ধরেই। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। পরিবার সূত্রে খবর, দিন তিন-চারেক আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। তাঁর স্বামী তাঁকে নিতেও এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তাঁর জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান তাঁর বন্ধু মঞ্জুষা। তার পর থেকেই অবসাদে ভুগতে থাকেন বলে জানিয়েছেন তাঁর মা। এরপর শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় মঞ্জুষার দেহ।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top