News Flash

  • Home
  • দিনের খবর
  • Jyotiraditya Scindia: সুরক্ষা বাহিনীর পাশাপাশি কৃষকদেরও উপকৃত করতে পারে ড্রোন : সিন্ধিয়া
Image

Jyotiraditya Scindia: সুরক্ষা বাহিনীর পাশাপাশি কৃষকদেরও উপকৃত করতে পারে ড্রোন : সিন্ধিয়া

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ড্রোনের ইতিবাচক দিকের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মতে, সুরক্ষা বাহিনীকে নিরাপত্তা সুনিশ্চিত করতে সহায়তা করার পাশাপাশি কৃষকদেরও সহায়তা করতে পারে একটি ড্রোন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, “আমরা নতুন ড্রোন নিয়ম নিয়ে এসেছি এবং ড্রোন স্পেস ম্যাপও প্রকাশ করেছি।”

শুক্রবার দিল্লির প্রগতি ময়দানে ভারত ড্রোন মহোৎসব ২০২২-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “ড্রোন এমন একটি ধারণা, যার সময় ভারতে এসে গিয়েছে। ‘প্রযুক্তি প্রথমে’, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল ‘মানুষ সর্বাগ্রে’, একথা বলেন প্রধানমন্ত্রী। একটি ড্রোন নিরাপত্তা বাহিনীকে নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করতে পারে, ড্রোন কৃষকদেরও সাহায্য করতে পারে। আমরা নতুন ড্রোন নিয়ম নিয়ে এসেছি এবং একটি ড্রোন স্পেস ম্যাপ প্রকাশ করেছি।”

সিন্ধিয়া এদিন আরও বলেছেন, “অনুমান করা হচ্ছে, ২০২৬ সাল নাগাদ ড্রোন ইন্ডাস্ট্রি ১৫ হাজার কোটি টাকার টার্নওভারে পৌঁছে যাবে। বর্তমানে, ভারতে ২৭০টি ড্রোন স্টার্টআপ রয়েছে।” উল্লেখ্য, শুক্রবার সকালে ভারতের বৃহত্তম ড্রোন উৎসব-ভারত ড্রোন মহোৎসব ২০২২-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ড্রোন মহোৎসব ২০২২-দু’দিনের একটি অনুষ্ঠান, ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। সরকারি আধিকারিক, বিদেশী কূটনীতিক, সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, পিএসইউ, বেসরকারী কোম্পানি এবং ড্রোন স্টার্টআপ প্রভৃতি-সহ ১৬০০টিরও বেশি প্রতিনিধি মহোৎসবে অংশ নিয়েছেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top