News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জুনিয়র হকির সেমিফাইনালে
Image

জাতীয় জুনিয়র হকির সেমিফাইনালে

আজ উ:প্রদেশ-হরিয়ানা, চন্ডিগড়-ওড়িশা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।। সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত। আগামীকাল, শুক্রবার টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ-ই অনুষ্ঠিত হচ্ছে। লীগ এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতো সেমিফাইনালের ম্যাচগুলোও হবে তামিলনাড়ুর কোবিলপট্টি-তে হকি এস্ট্রো-টার্ফে। ১২-তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল দু’টির লাইন-আপ চূড়ান্ত হয়েছে। আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় প্রথম সেমিফাইনালে উত্তরপ্রদেশ খেলবে হরিয়ানার বিরুদ্ধে। সন্ধ্যে সাড়ে সাতটায় দ্বিতীয় সেমিফাইনালে চন্ডিগড় খেলবে ওড়িশার বিরুদ্ধে। বুধবারে কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশ ৬-১ গোলের ব্যবধানে কর্নাটককে, চন্ডিগড় ৪-২ গোলে ঝাড়খন্ডকে, হরিয়ানা ১৩-১ গোলে অরুণাচল প্রদেশকে এবং ওড়িশা ৩-১ গোলে পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। উল্লেখ্য, ত্রিপুরার নাম ব্যবহার করে অংশগ্রহণকারী হকি দল ডি-গ্রুপে খেলেছিল। এই গ্রুপ থেকে অপরাজিত হরিয়ানা মূল পর্বের ছাড়পত্র পেয়েছিল। বলাবাহুল্য, সেমিফাইনালে বিজয়ী দুই দল ২৯ মে সন্ধ্যে সাড়ে সাতটায় ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় দুটি সেমিফাইনালে বিজিত দুই দল পরস্পরের মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top