News Flash

  • Home
  • দেশ
  • Delhi Court: কার্তিকে রক্ষাকবচ প্রদান করল দিল্লির আদালত, ৩০ মে অবধি গ্রেফতার করা যাবে না
Image

Delhi Court: কার্তিকে রক্ষাকবচ প্রদান করল দিল্লির আদালত, ৩০ মে অবধি গ্রেফতার করা যাবে না

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। বৃহস্পতিবার চিনা ভিসা দুর্নীতি মামলায় কার্তিকে রক্ষাকবচ প্রদান করেছে দিল্লির এই আদালত। কার্তি চিদম্বরমের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে অর্থ তছরুপের মামলা দায়ের করেছে সেই মামলায় অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে আদালত, আগামী ৩০ মে অবধি থাকবে এই রক্ষাকবচ। এই সময়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার করতে পারবে না ইডি।

উল্লেখ্য, ২০১১ সালে ২৬৩ জন চিনা নাগরিককে অর্থের বিনিময়ে কার্তি ভিসা পেতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কার্তির বাবা পি চিদম্বরম। কার্তি চিদম্বরমের বিরুদ্ধে সম্প্রতি আর্থিক তথরুপের মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিকে, সিবিআইও সম্প্রতি এই মামলায় একটি এফআইআর দায়ের করেছে। কার্তি অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। প্রসঙ্গত, এর আগে গত ১৭ মে এই মামলায় কার্তির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস ভাস্কর রমনকে গ্রেফতার করেছিল সিবিআই। ভিসা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালেই সিবিআই-এর সদর দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top