News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে ৪টি বোমা বিস্ফোরণে ১২ জন হত, ৩টি হামলার দাবি আইএস-র
Image

আফগানিস্তানে ৪টি বোমা বিস্ফোরণে ১২ জন হত, ৩টি হামলার দাবি আইএস-র

কাবুল, ২৬ মে (হি.স.) : বুধবার রাতে আফগানিস্তানের তিনটি মিনিবাস এবং একটি মসজিদকে লক্ষ্য করে চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। তিনটি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট।

আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের হযরত জাকারিয়া মসজিদে বিস্ফোরণে দুই মুসল্লি নিহত হয়েছেন, এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। তালেবান নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সন্ধ্যার নামাজের জন্য লোকজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে। কাবুলের জরুরি হাসপাতাল এক টুইটে জানিয়েছে, মসজিদের বিস্ফোরণের ঘটনায় তাদের এখানে পাঁচটি মৃতদেহ ও ১২ জনেরও বেশি আহতকে নিয়ে আসা হয়েছে।
এছাড়া উত্তরাঞ্চলের বলখ প্রদেশে রাজধানী মাজার-ই-শরীফে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা সঙ্কটজনক এবং তাদের কয়েকজনের পা কেটে ফেলতে হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top