News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্ঞানবাপী মামলার পরবর্তী শুনানি ২৬ মে, কমিশনের প্রতিবেদনে উভয় পক্ষের আপত্তি চেয়েছে আদালত
Image

জ্ঞানবাপী মামলার পরবর্তী শুনানি ২৬ মে, কমিশনের প্রতিবেদনে উভয় পক্ষের আপত্তি চেয়েছে আদালত

বারাণসী, ২৪ মে (হি.স.): পিছিয়ে গেল জ্ঞানবাপী মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার এই মামলায় মসজিদ কমিটির আবেদন শুনবে বলেই জানিয়েছে বারাণসী জেলা আদালত। আদালত উভয় পক্ষকেই কমিশনের প্রতিবেদনে আপত্তি জানাতে এবং এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ চত্বরের ‘মা শৃঙ্গার গৌরী অঞ্চলে’ (ওজুখানা ও ভূগর্ভস্থ তহ্‌খানা) পুজোর অধিকার চেয়ে পাঁচ মহিলা ভক্তের দায়ের করা আবেদনের শুনানির পরে সোমবার নির্দেশ সংরক্ষিত রেখেছিলেন জেলা বিচারক একে বিশ্বেস। মঙ্গলবারও জ্ঞানবাপী মামলার শুনানি হয় বারাণসী জেলা আদালতে।

হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, মামলা খারিজ সংক্রান্ত আদেশ ৭, রুল ১১ সিপিসি-র অধীনে মসজিদ পক্ষের আবেদনের শুনানি হবে ২৬ মে। আদালত উভয় পক্ষকে কমিশনের প্রতিবেদনে আপত্তি জানাতে এবং এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ মামলা শুনানির জন্য বারাণসী জেলা আদালতে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদনের জেরেই বারাণসী দায়রা আদালতে থেকে সরানো হয় ওই ‘স্পর্শকাতর’ মামলা।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top