News Flash

  • Home
  • খেলা
  • Cricket : উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটে কিল্লা বরককে হারিয়ে রাজারবাগ জয়ী
Image

Cricket : উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটে কিল্লা বরককে হারিয়ে রাজারবাগ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার বাতাবরণ তৈরি হয়েছে। মঙ্গলবারে এক গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা ছিল কিল্লা বরক কোচিং সেন্টার বনাম রাজারবাগ প্লে সেন্টারের মধ্যে। তারকা সম্মৃদ্ধ রাজারবাগ প্লে সেন্টার এতে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দুর্দান্ত জয় পেয়েছে ৫ উইকেটের ব্যবধানে।

উদয়পুরের জামজুড়ি মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে কিল্লা বরক কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটার্স-দের ব্যর্থতায় একদিকে যেমন দীর্ঘক্ষন উইকেটে দাঁড়ানো সম্ভব হয়নি, অপরদিকে স্কোরবোর্ডেও তেমন চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। ৩৮ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে কিল্লা বরক কোচিং সেন্টার ১২৯ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অজিত জমাতিয়ার ৪৭ রান এবং বেঞ্জামিন জমাতিয়ার ২৯ রান উল্লেখযোগ্য। রাজারবাগ প্লে সেন্টারের বোলার রানা দত্ত ১৫ রানে এবং কমল দাস ১৯ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। সম্রাট সূত্রধর, সৌরভ দাস, কৃতি দীপ্ত দাস ও করণ দে পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে রাজারবাগ প্লে সেন্টার ১৭.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। কৃতি দীপ্ত দাস-এর অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। কৃতি দীপ্ত ৫৭ মিনিট উইকেটে থেকে, ৫৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৬৬ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়।

এছাড়াও ওপেনার প্রদীপ দাস ২৫ রান এবং দেবব্রত পাল ১৩ রান পায়। কিল্লা বরক কোচিং সেন্টারের কিশোর জমাতিয়া ও দেবভক্ত জমাতিয়া দুইটি করে এবং অজিত জমাতিয়া একটি উইকেট পেয়েছে। রাজারবাড প্লে সেন্টার ৫ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। 

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top