News Flash

  • Home
  • প্রধান খবর
  • Kedarnath Yatra: ভারী বৃষ্টি ও তুষারপাতে বন্ধ কেদারনাথ যাত্রা, বরফে ঢাকা পড়ল হিমাচল প্রদেশ
Image

Kedarnath Yatra: ভারী বৃষ্টি ও তুষারপাতে বন্ধ কেদারনাথ যাত্রা, বরফে ঢাকা পড়ল হিমাচল প্রদেশ

দেহরাদূন ও শিমলা, ২৪ মে (হি.স.) : প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। দুর্যোগের আশঙ্কায় উত্তরাখন্ড সরকার কেদারনাথ যাত্রা সাময়িকের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রুদ্রপ্রয়াগ সার্কেল অফিসার প্রমোদ ঘিলদিয়াল মঙ্গলবার সকালে জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে কেদারনাথ যাত্রা সোনপ্রয়াগে বন্ধ করে দেওয়া হয়েছে। ফাটা এবং গৌরীকুন্ড থেকে হেলিকপ্টার পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, নতুন করে তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশে। মঙ্গলবার হিমাচল প্রদেশের লাহাউল-স্পিতি জেলার কোকসার ও কিলং-এ তুষারপাত হয়েছে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়। বারালাচা পাসে তুষারপাতের কারণে মানালি-লেহ হাইওয়েতে এদিন যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top