News Flash

  • Home
  • বিদেশ
  • Accident : ইরানে বিধ্বস্ত এফ-৭ মডেলের যুদ্ধবিমান, ২ পাইলট নিহত
Image

Accident : ইরানে বিধ্বস্ত এফ-৭ মডেলের যুদ্ধবিমান, ২ পাইলট নিহত

তেহরান, ২৪ মে (হি.স.) : ইরানে ভেঙে পড়ল যুদ্ধবিমান । মঙ্গলবার সকালে আনারাক জেলায় এফ-৭ মডেলের।একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা নিউজ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি নিশ্চিত করেছে।

আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, এফ-৭ মডেলের যুদ্ধবিমানটি নিয়ে তেহরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে দুজন পাইলট একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। কি কারণে ঘটনাটি ঘটেছে, খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। খবরে উল্লেখ করা হয়, ইরানে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরেজ শহরের একটি আবাসিক এলাকায় এফ-৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুজন ক্রু ও এক সহকারী নিহত হন।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top