News Flash

  • Home
  • খেলা
  • জুনের ২য় সপ্তাহ থেকে কিল্লায় প্রাইজমানি ফুটবল
Image

জুনের ২য় সপ্তাহ থেকে কিল্লায় প্রাইজমানি ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। কিল্লায় প্রাইজমানি ফুটবল আসর শুরু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। ত্রিপ্রাসা বরক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হবে নাইন-‌এ-‌সাইড ওই ফুটবলের আসর। খেলা হবে তুলসিরামকামি পপোলার ইউনাটেড ক্লাব মাঠে। আসরের সেরা দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে ২০ হাজার টাকা। রানার্স দল পাবে ১০ হাজার টাকা এবং ট্রফি। এছাড়া থাকবে ম্যাচের সেরা এবং আসরের সেরা ফুটবলারের পুরস্কার। আসরে এন্ট্রি নেওয়ার শেষ দিন ৩১ মে। এন্ট্রি ফি ২ হাজার টাকা। জানা গেছে, এখন পর্যন্ত ৬ দল আসরে এন্ট্রি নিয়েছে। উদ্যোক্তাদের আশা আগামী কয়েকদিনের মধ্যে বাকি দলগুলো এন্ট্রি নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখাবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top