News Flash

  • Home
  • দেশ
  • দীর্ঘ সময় অতিক্রান্ত, রামবানে সুড়ঙ্গ ভেঙে পড়ার ঘটনায় এখনও নিখোঁজ ৯ জন শ্রমিক
Image

দীর্ঘ সময় অতিক্রান্ত, রামবানে সুড়ঙ্গ ভেঙে পড়ার ঘটনায় এখনও নিখোঁজ ৯ জন শ্রমিক

জম্মু, ২১ মে (হি.স.): বৃহস্পতিবার রাত ১০.১৫ মিনিট নাগাদ ভেঙে পড়েছিল নির্মীয়মান সুড়ঙ্গ, শনিবার সকালেও খুনে পাওয়া যায়নি ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ৯ জন শ্রমিককে। ওই ৯ জন শ্রমিকের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার ১০.১৫ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের রামবান জেলায়, জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর নির্মিত নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ে। খুনি নাল্লাহর কাছে ঘটনাটি ঘটে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা সুধীর রায় (৩১) নামে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। আহত হন ৪ জন। কিন্তু, খুঁজে পাওয়া যায়নি ৯ জন শ্রমিককে। ওই ৯ জনের খোঁজে শনিবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে উদ্ধারকাজ। রামবানের ডেপুটি কমিশনার মুশারাত ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল ৫.৩০ মিনিট থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। এনডিআরএফ ও এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top