News Flash

  • Home
  • দিনের খবর
  • নব সংকল্প চিন্তন শিবির থেকে অর্থবহ কোনও লাভ কংগ্রেসের হয়নি, মত ভোট কৌশলী প্রশান্ত কিশোরের
Image

নব সংকল্প চিন্তন শিবির থেকে অর্থবহ কোনও লাভ কংগ্রেসের হয়নি, মত ভোট কৌশলী প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : সম্প্রতি সমাপ্ত কংগ্রেস নব সংকল্প চিন্তন শিবির থেকে অর্থবহ কোনও লাভ কংগ্রেসের হয়নি। শুক্রবার ভোট কৌশলী প্রশান্ত কিশোর টুইট করে চিন্তন শিবির সম্পর্কে মতামত দিলেন। একই সময়ে গুজরাট এবং হিমাচল প্রদেশে কংগ্রেসের জন্য “আসন্ন নির্বাচনী পরাজয়ের” ভবিষ্যদ্বাণী করেন। ভবিষ্যদ্বাণী করে বলেন, গুজরাট এবং হিমাচল প্রদেশের আসন্ন নির্বাচনেও ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। পিকের সাফ কথা, রাজস্থানের উদয়পুরে কংগ্রেস ঢাকঢোল পিটিয়ে যে চিন্তন শিবিরের আয়োজন করেছিল, তাতেও কাজের কাজ কিছু হয়নি।

বস্তুত কয়েক সপ্তাহ আগেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের পুনরুত্থানের জন্য দলের শীর্ষ নেতৃত্বকে একগুচ্ছ পরামর্শও দেন পিকে। এমনকী তাঁকে দলে যোগ দেওয়ারও প্রস্তাব দেয় কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের ওই প্রস্তাব খারিজ করে দেন পিকে। আপাতত তিনি নিজের আলাদা রাজনৈতিক দল খোলার অপেক্ষায়। একইসঙ্গে তৃণমূল কংগ্রেস, টিআরএসের মতো দলগুলির পরামর্শদাতা হিসাবেও কাজ করছেন পিকে।
পিকে কংগ্রেসে যোগ না দিলেও তাঁর অনেক পরামর্শই মেনে নেওয়া হয়েছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। উদয়পুরের চিন্তন শিবিরে বেশ কিছু কঠোর কিন্তু কার্যকরী পদক্ষেপ করা হয়েছে বলেও দাবি হাত শিবিরের। এমনকী, পিকের সুপারিশ মেনে সংগঠনে তরুণদের উপস্থিতি বাড়াতে সব কমিটি এবং দলীয় পদে তরুণদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে এক ব্যক্তি এক পদ, এক পরিবার এক টিকিটের মতো পদক্ষেপের কথা ভাবা হয়েছে। কিন্তু পিকে বলছেন, এগুলির কোনওটিই তেমন ফলপ্রসূ হবে না।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top