News Flash

  • Home
  • বিদেশ
  • গোতাবায়ার বাসভবনের সামনে বিক্ষোভ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ করল শ্রীলঙ্কা পুলিশ
Image

গোতাবায়ার বাসভবনের সামনে বিক্ষোভ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ করল শ্রীলঙ্কা পুলিশ

কলম্বো, ২০ মে (হি.স.): শান্ত হচ্ছেই না অর্থনৈতিক দুরাবস্থায় জর্জরিত শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সে দেশের প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপক্ষের বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক পড়ুয়া। শান্তিপূর্ণ সেই বিক্ষোভ শক্ত হাতে প্রতিহত করল শ্রীলঙ্কা পুলিশ। কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভরত পড়ুয়াদের।

অর্থনৈতিক সঙ্কটের কারণে শ্রীলঙ্কায় ক্ষোভ ক্রমেই বাড়ছে। সে দেশের প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপক্ষকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে। মূল্যস্ফীতি, বিদ্যুৎ সঙ্কট, জ্বালানি সঙ্কটে দুর্বিষহ অবস্থা শ্রীলঙ্কার জনগণের। শুক্রবার মিছিল করে প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপক্ষের বাসভবনের সামনে জড়ো হন শতাধিক পড়ুয়া। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তাঁরা স্লোগান দিতে থাকেন। এমন সময় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভরত পড়ুয়াদের।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top