News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে উমেশের ৬ উইকেট সহজ জয় ব্রু জোয়াইন মথৌর
Image

শান্তিরবাজারে উমেশের ৬ উইকেট সহজ জয় ব্রু জোয়াইন মথৌর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। বল হাতে বিধ্বংসী উমেশ রিয়াং। উমেশের হাত ধরেই সহজ জয় পেলো ব্রু জোয়াইন মথৌ দল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। শুক্রবার বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে অঙ্কুর ইউনিটের ব্যাটসম্যানদের উপর কার্যত স্ট্রিম রোলার চাপান উমেশ। দলের কোনও ব্যাটসম্যানই ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। ম্যাচে অঙ্কুর ইউনিটের গড়া ৩৭ রানের জবাবে ব্রু জোয়াইন মথৌ দল ১ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। উমেশ ৬ উইকেট দখল করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অঙ্কুর ইউনিট উমেশের বোলিং তান্ডবে১১.‌২ ওভারে মাত্র ৩৭ রানে লুটিয়ে পড়ে। দলের পক্ষে একমাত্র বিভাষ বৈদ্য দুই অঙ্কের রানে পা রাখে। বিভাষ ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল দ্বিতীয় সর্বোচ্চ ৭ রান পায় অতিরিক্ত খাতে। ব্রু জোয়াইন মথৌ দলের উমেশ রিয়াং (‌৬/‌১০) এবং মার্কিন রিয়াং (‌৩/‌২০) সফল বোলার।জবাবে খেলতে নেমে ২৪ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় ব্রু জোয়াইন মথৌ দল।‌‌ দলের পক্ষে ওপেনার সুকান্ত রিয়াং ১২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রানে এবং এন বাসন্থন দেওয়ান ৮ বল খেলে ২টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। অঙ্কুর ইউনিটের পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন যতন রুদ্র পাল।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top