News Flash

  • Home
  • বিদেশ
  • আগামী সোমবার লন্ডন থেকে ঢাকার মাটিতে পৌঁছবে গাফফার চৌধুরীর দেহ
Image

আগামী সোমবার লন্ডন থেকে ঢাকার মাটিতে পৌঁছবে গাফফার চৌধুরীর দেহ

ঢাকা, ২০ মে (হি. স.) : বৃহস্পতিবার সকালেই প্রয়াত হয়েছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। আগামী সোমবার লন্ডন থেকে ঢাকার মাটিতে পৌঁছবে তাঁর মরদেহ। তার পরে বনানীতে স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীকে নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা। ব্রুকলিনেই শুরু করেছিলেন প্রবাসজীবন। কয়েক হাজার কিলোমিটার দূরে থাকলেও সব সময়ে তাঁর মন পড়ে থাকত বাংলাদেশে। মাঝে মাঝেই ঘুরতে আসতেন নিজের জন্মভূমিতে। প্রবাসে জীবনযাপন করলেও মৃত্যুর পরে জন্মভিটেতেই যেন তাঁকে কবর দেওয়া হয়, পরিবারের সদস্যদের কাছে সেই দাবি জানিয়েছিলেন। কালজয়ী গানের প্রয়াত রচয়িতার সেই শেষ ইচ্ছেকে মর্যাদা দিয়ে সোমবার দেশে ফেরানো হচ্ছে গাফফার চৌধুরীর নিথর দেহ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অশীতিপর গাফফার চৌধুরী। চিকি‍ৎসাধীন অবস্থাতেই লন্ডনে নিজের বাসভবনে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দেশে ফেরানোর পরে তাঁর মরদেহ শহিদ মিনার ময়দানে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top