News Flash

  • Home
  • দিনের খবর
  • মাঝ আকাশে বন্ধ ইঞ্জিন, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের
Image

মাঝ আকাশে বন্ধ ইঞ্জিন, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

মুম্বই, ২০ মে (হি.স.) : বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার সকাল ৯টা ৪৩ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানটি বেঙ্গালুরু যাচ্ছিল। মাঝ আকাশে বন্ধ হয়ে যায় ইঞ্জিন। উড়ানের ২৭ মিনিট পর ফের রানওয়েতে ফিরে আসে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। পাইলট ঝুঁকি না নিয়ে ১০টা ১০ মিনিটে তিনি মুম্বই বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন। পরে যাত্রীদের অন্য একটি বিমানে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের দু’নম্বর ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছিল। উড়ানের পরিভাষায় একে ‘ইনফ্লাইট শাটডাউন’ বলে। কীভাবে ইঞ্জিন শাটডাউন হল তা এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার ও রক্ষণাবেক্ষণ টিম খতিয়ে দেখছে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, তারা যাত্রী সুরক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দেন। এই ধরণের পরিস্থিতির মোকাবিলায় দক্ষ এয়ার ইন্ডিয়ার ক্রু। পরে যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমানে তাঁরা বেঙ্গালুরু রওনা দেন।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top