News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ভর্তিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার সিদ্ধান্ত ইউজিসি-র
Image

এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ভর্তিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার সিদ্ধান্ত ইউজিসি-র

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.) : চলতি শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (সিইউইটি) চালু হচ্ছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান এম জগদেশ কুমার। এদিন তিনি বলেন, ‘‘জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হবে।’’

বৃহস্পতিবার থেকেই স্নাতকোত্তরে সিইউইটি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হবে এবং ১৮ জুন পর্যন্ত চলবে জানিয়েছেন জগদেশ। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য ১০ লক্ষ ৪৬ হাজারের বেশি আবেদন পেয়েছি আমরা। স্নাতক স্তরে ভর্তির আবেদনের শেষ তারিখ ২২ মে। এ ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাওয়া নম্বর নয়, দেশের ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিইউইটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরই হবে এক মাত্র মাপকাঠি।’’

স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের একটিমাত্র পরীক্ষার মাধ্যমে দেশ জুড়ে থাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে যে কোনও বিষয়ে পড়ার সুযোগ করে দিতেই সিইউএটি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এর ফলে দেশের যে কোনও প্রান্তের এক জন পড়ুয়া সম্পূর্ণ অন্য প্রান্তের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। তামিলনাড়ু-সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে।-

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top