News Flash

Image

Arrested : উদয়পুরে দুই ছিনতাইকারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ অবশেষে বড়সড় সাফল্য পেলো উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি সুকটি সহ ২টি মোবাইল ফোন সহ ছিনতাইবাজকে আটক করে রাধাকিশোরপুর থানার পুলিশ৷ ঘটনা, বুধবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ এলাকায়৷ ধৃত দুই যুবকের নাম নবজ্যোতি ব্রম্ম এবং  সুমন দেবনাথ৷ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷


জানা যায়, দীর্ঘদিন ধরেই উদয়পুর রেলস্টেশন, রাজারবাগ, কলেজ সহ শহরের বিভিন্ন প্রান্তে নম্বরবিহীন এই সুকটি দিয়ে সাধারন লোকজনদের থেকে ধৃত দুই যুবক মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো বলে অভিযোগ৷ গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে মহারানি পুলিশ ফাঁড়ির ওসি দেবব্রত দত্ত সহ রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী রাজারবাগ এলাকা থেকে নম্বরবিহীন সুকটি সহ অভিযুক্ত দুই মোবাইল ফোন ছিনতাইকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসে৷  এদিকে পুলিশি জেরায় অভিযুক্ত দুই যুবক মোবাইল ফোন ছিনতাই করার ঘটনা স্বীকার করে নেয়৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top