News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Biplab Kumar Deb : ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি থেকে বেশি কাজ করেছে সরকার : প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

Biplab Kumar Deb : ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি থেকে বেশি কাজ করেছে সরকার : প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব

আগরতলা, ১৯ মে (হি. স.) : ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতির থেকে অনেক বেশি কাজ করেছে বর্তমান ত্রিপুরা সরকার। ভারতবর্ষের মধ্যে সর্বক্ষেত্রে ত্রিপুরাকে এক নম্বর রাজ্যে পরিণত করতে হবে। এজন্য নতুন উদ্দীপনা, উৎসাহ ও দৃঢ় মানসিকতা নিয়ে রাজ্যে দ্বিতীয়বার সরকার গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। আজ দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব।

এদিন মতবিনিময় অনুষ্ঠানে বিশালগড় ব্লকের প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের সুবিধাভোগীদের মুখোমুখি হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের ৯ মার্চ বর্তমান সরকারের পথচলা শুরু হয়েছিল। জনতার এই সরকার প্রথম থেকেই ত্রিপুরার প্রতিটি মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে। তাঁর দাবি, বিগত সরকার নিজেদের সমাজের দুর্বল অংশের মানুষের সরকার বলে জাহির করলেও তাদের উন্নয়নে প্রকৃত পক্ষে কোনও কাজই করেনি। বর্তমান সরকারের আমলেই এই সকল শ্রেণীর লোকেরা কোনও ধরনের আন্দোলন ছাড়াই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করছেন।

তিনি তথ্য দিয়ে জানান, বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করা, ঘরে ঘরে বিনামূল্যে পরিশ্রুত পানীয়জল, যোগ্যদের শৌচাগার ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে। ত্রিপুরার বিশাল সংখ্যক চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের সূচনা করা হয়েছে। নতুন এই প্রকল্পের জন্য ব্যয় হবে ৯০ কোটি টাকা। এরফলে তারা যেমন নিজস্ব জমির মালিকানা পাবেন তেমনি ঘর, পানীয়জল, বিপিএল কার্ড, স্বাস্থ্যবীমা, উচ্চশিক্ষার সুযোগ, সামাজিক ভাতার মতো সরকারি সুযোগ সুবিধাগুলি পাবেন। যা থেকে তারা এতোদিন বঞ্চিত ছিলেন।

সাথে তিনি যোগ করেন, আসন্ন দুর্গাপূজার আগেই সামাজিক ভাতা ২ হাজার টাকা করে দেওয়ার জন্য জোর কদমে কাজ চলছে। কেরালার এক কোম্পানির একতরফা ব্যবসার অবসান ঘটিয়ে ত্রিপুরায় রাবারের বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরফলে রাবারের চাহিদা এবং দাম অনেকটাই বেড়েছে। তাঁর দাবি, করোনার টিকা বিনামূল্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে নতুন জীবন দিয়েছেন।এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চা শ্রমিক বসন্ত মুন্ডা ও সরস্বতী মুন্ডার হাতে জমির পাট্টা তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের রাজারটিলা পাড়ার বাসিন্দা সঞ্জয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে নবনির্মিত ঘরের দ্বারোদঘাটন করা সহ এক নং কমলাসাগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাধ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top